উত্তরের আলো

কাউনিয়ায় নানা কর্মসূচীর মধ্যে মহান স্বাধীনতা দিবস পালন

কাউনিয়ায় নানা কর্মসূচীর মধ্যে মহান স্বাধীনতা দিবস পালন

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রবিবার মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিবসের শুরুতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ,উপজেলাআনসার ভিডিপি অফিসার ফেরদৌসী আক্তার, আওয়ামীলীগ নেতা মনজুর রহমান প্রমূখ। এরপর আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন,পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়াও আওয়ামী, বিএনপি,জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করে।

শেয়ার: