উত্তরের আলো

২৭ ডিসেম্বর নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

২৭ ডিসেম্বর নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৭ ডিসেম্বর দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে।

দলের সভাপতি নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন বলেও জানান তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন ।

এ সময় আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি জানান, ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনি প্রথম জনসভা করবে আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ।

শেয়ার: