আতাউর রহমান বিপ্লব,কুড়িগ্রাম: ৫ মে ২০২৬ , ৪:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচি শহরের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, মো. রফিকুল হায়দারসহ যুব সদস্যরা।
লিফলেট বিতরণ শেষে বক্তারা শিশুদের হাম রোগ থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরে সবাইকে এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হয়।










