উত্তরের আলো

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস হয়েছে। নতুন অর্থবিলে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য জাতীয় সংসদে পাস হলো ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল। একাধিক সংশোধনের পর আজ সোমবার সন্ধ্যায় কণ্ঠভোটে অর্থবিল পাস হয়।

পাস হওয়া অর্থবিলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পাশাপাশি ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন নম্বর।

এর আগে আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি প্রস্তাব করছি, সরকারের আর্থিক প্রস্তাবগুলো কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন করতে আনীত অর্থবিল, ২০২৬ সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।’

শেয়ার: