উত্তরের আলো

রৌমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে চেয়ারম্যান সরবেশ আলী

রৌমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে চেয়ারম্যান সরবেশ আলী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রৌমারী উপজেলাবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছে রৌমারী উপজেলার ৫ নং যাদুরচর ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান ও রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সরবেশ আলী৷ 

এক শুভেচ্ছা বাণীতে চেয়ারম্যান সরবেশ আলী বলেন, পবিত্র ঈদ আমাদের কে শান্তি,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষাদেয়।হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

মুক্তাঞ্চল খ্যাত ঐতিহাসিক উপজেলা রৌমারীর  বাসিন্দারা আনন্দের সঙ্গে ঈদ পালন করুক- এ আশাবাদ ব্যক্ত করে  তিনি আরো বলেন, দল- মত , ধনী, গরিব নির্বিশেষে সবাই মিলে ঈদ উৎসব পালন করবো।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয়  রৌমারীবাসীর উত্তরোত্তর উন্নতি,সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।

শেয়ার: