উত্তরের আলো

ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাঁপা পড়ে এক নারীর মৃত্যু

ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাঁপা পড়ে এক নারীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরে উপড়ে পড়া গাছের নিচে চাঁপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ১৩ (এপ্রিল) গভীর রাতে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ফকির পাড়া মৌজার জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছকিনা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, স্বামী বাড়িতে না থাকায় নিজ ঘরে একাকী ঘুমিয়ে পড়ে ছকিনা বেগম। গভীর রাতে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি ভেল্লিগাছ উপড়ে পড়ে ছকিনা বেগমের ঘরের উপর।এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাঁপা পড়ে মৃত্যুবরণ করেন। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের উপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে গাছ সরিয়ে ছকিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

শেয়ার: