উত্তরের আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুরে আগমনে কাউনিয়ায় ছাত্র লীগের স্বাগত মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুরে আগমনে কাউনিয়ায় ছাত্র লীগের স্বাগত মিছিল

জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা ছাত্র লীগের উদ্যোগে শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুর আগমন উপলক্ষে এক স্বাগত মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত মিছিলটি টি কাউনিয়া বালিকা বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আর কে রোড বাস স্টান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমসের আলী,উপজেলা ছাত্র লীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী,যুগ্ম আহবায়ক জামিল হোসাইন,ইমরান হোসাইন, জীবন কুমার সিংহ, ছাত্রলীলের ,আহ্বায়ক কমিটি সদস্য বিপ্লব হোসেন, মধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম রানা সারাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম জয় প্রমূখ। দীর্ঘ দিন পর রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনে স্বাগত জানানো হয়।

শেয়ার: