উত্তরের আলো

পটুয়াখালীতে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

পটুয়াখালীতে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী: ঢাকায় সমাবেশে পুলিশের হামলার অভিযোগে আগামীকাল সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

এর প্রতিবাদে পটুয়াখালীতে হরতাল বিরোধী মিছিল করেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ।

২৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীরের সভাপতিত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে একই স্থানে মিছিল শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ।

এছাড়া আগামীকাল সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক শান্তি সমাবেশের আয়োজন করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ।

শেয়ার: