উত্তরের আলো

নাগেশ্বরীতে পিতার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

নাগেশ্বরীতে পিতার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে মেয়ে হাফিজা খাতুন (১৬) ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রায় ৫ শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তব্য দেন, বেলাল উদ্দিন ব্যাপারী, কদম আলী, আমিনুল ইসলাম, আলমসহ অনেকে। বক্তারা দ্রুত মামলা এবং আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শশুর বাড়ি থেকে মায়ের অসুস্থতার কথা বলে নিজ বাড়িতে আনেন গত ২ জুন। কিছুদিন পর আগামী ১২ই জুন রাত আনুমানিক ১০ ঘটিকার সময় মেয়ের মাকে ওষুধ আনতে দোকানে পাঠিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার নিজের মেয়ের। এ ঘটনায় বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে পাষন্ড বাবা পালিয়ে গেছেন।

ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে এক বছর থেকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়েছিলেন। আকুতি জানিয়ে বলেছিলেন, বাবা হয়ে আপনি কিভাবে আমার সঙ্গে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারো। আমার সঙ্গে এমন খারাপ কাজ করো না। তাও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জতের ক্ষতি করে। আমি আমার বাবার বিচার ও ফাঁসি চাই।

উক্ত বিষয়ে কচাকাটা থানার ওসি নাজমুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কচাকাটা থানায় একটি ধর্ষন মামলা প্রক্রিয়াধীন। আমরা আসামী গ্রেফতার করতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার: