কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রলীগের পক্ষ থেজে জাতীয় শোক দিবস উপলক্ষে কয়েকটি প্রাথমিক স্কুলে অর্ধশতাধিক ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বহরেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরিফেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলেবিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাজাহান আলী, শফিকুল ইসলাম মিজান, শামীম আহমেদ সহ ছাত্রলীগের নেতা কর্মীরা ও প্রতিষ্ঠানের প্রধানরা।
