উত্তরের আলো

চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান প্রমূখ।

শেয়ার: