কৃষি

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার কাজ করছে— এ জেড এম জাহিদ হোসেন এমপি

  স্টাফ রিপোর্টার: ২২ মে ২০২৬ , ৩:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে খাদ্যবান্ধব নীতির আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এর ফলে কৃষকরা লাভবান হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখেরুল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, যুব কর্মকর্তা জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক ও সুধীজন।