উত্তরের আলো

কুড়িগ্রামে স্বাস্থ্য অধিকার ফোরামের রিফ্রেসার্স প্রশিক্ষণ

কুড়িগ্রামে স্বাস্থ্য অধিকার ফোরামের রিফ্রেসার্স প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে স্বাস্থ্য সেবার মানোন্নয়নেএ্যাডভোকেসি কৌশল ও স্বাস্থ্য অধিকার ফোরামের ভুমিকা শীর্ষক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত।১৫ই জুলাই
শনিবার সকাল ১০টায় সলিডারিটির প্রশিক্ষণ কেন্দ্রে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে বাংলাদেশ হেলথ ওয়াশ ও সলিডারিটির সহযোগিতায় উক্ত রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন মোজাহিদুল ইসলাম ও আলামিন শিশির। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাঃএস,এম আমিনুল ইসলাম, সহ-সভাপতি স্বপন সরকার ভকত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবিব নিলু,উলিপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারন সম্পাদক আতাউর রহমান,গনমাধ্যম বিষয়ক সম্পাদক ইউনুস আলী, বাংলাদেশ হেলথওয়াশএর পিএম রাজেশ অধিকারী,সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী,সহকারী ফোকাল পার্সন সুনীল দাশ।

শেয়ার: