কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সক্রান্ত বিশেষ সভা ও জি আর চাল বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা ভ‚মি কর্মকর্তা মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান সহ সদর উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সভায় সদর উপজেলার ৭৮টি মন্ডবে ৫০০ কেজি করে জিআর চালের ডিও বিতরণ করা হয়। সেই সাথে শারদীয় দূর্গোৎসব নির্বিঘেœ করতে আইন শৃঙ্খলা রক্ষায় সকল মন্দির কমিটিকে বিশেষ নির্দেশনা দেয়া হয়।
উত্তরের আলো
কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে জিআর চাল বরাদ্দ
