উত্তরের আলো

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কুড়িগ্রামে ইপিআই টিকাদান কার্যক্রমের আওতায় জেলার ১ হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জামায়াতে ইসলামী নেতা নিজাম উদ্দিন, এনসিপির মুকুল মিয়া ও মাসুম মিয়া, ড্যাবের আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মারুফ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রাফি আবির।
কর্মসূচির আওতায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছরের নিচে মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

এ ক্যাম্পেইন সফল করতে ৩ হাজার ৬২০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
আগামী ১০ মে পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।

শেয়ার: