উত্তরের আলো

কাউনিয়ার প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডলের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউনিয়ার প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডলের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রেসক্লাব কাউনিয়ার সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডলের মৃত্যুতে কাউনিয়ার সাংবাদিক সমাজের আয়োজনে এক শোকসভা ও দোয়া মাহফিল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে শোক সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি মোস্তাক আহম্মেদ,প্রেসক্লাব কাউনিয়ার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বর্তমান সম্পাদক গোলাম মোস্তফা আনছারী আজাদ, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক নিতাই রায়, কাউনিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, কাউনিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, সাংবাদিক জসিম সরকার, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ,আলমগীর হোসেন,মোশাররফ হোসেন প্রমূখ।
শোক সভার পূর্বে উপজেলা জামে মসজিদে জহরের নামাজ শেষে মিলাদ ও দোয়া খায়ের করা হয়েছে।

শেয়ার: