উত্তরের আলো

কাউনিয়ার চরঢুষমারা নুরানিয়া হাফেজি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ ইফতার মাহফিল

কাউনিয়ার চরঢুষমারা নুরানিয়া হাফেজি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ ইফতার মাহফিল

জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকের সহযোগীতায় বদ্বীপ হিসেবে পরিচিত চর ঢুষমারা নুরানিয়া হাফেজি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর এতিম ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইফতারপূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কাউনিয়া উপজেলা শাখার সভাপতি সারওয়ার আলম মুকুল, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান,সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রচার সম্পাদক জসিম সরকার,সাংবাদিক আশরাফুল হাবিব তুষার, সাইফুল ইসলাম,চরঢুষমারা নুরানি হাফেজি মাদ্রাসার সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ রায়হান, মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম রাব্বি প্রমূখ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

শেয়ার: