কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া তকিপল বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরে আলোক সজ্জা সিসি ক্যামেরা রংবে রঙের কাপড় দিয়ে গেট নির্মাণ সহ বিভিন্ন সাজে সজ্জিত করে, দুর্গাৎসবে মেতে উঠেছে ভক্তরা। শরতের কাশফুল দোলানো ঢাকের তালে শঙ্খের সুরে কাঁসার ঘনটি ঠনঠন শব্দে ধুপের ধোঁয়া, আর ছোট-বড় নারী পুরুষ সম্মিলিত শত শত ভক্তদের সমাগমে পূজা মন্ডব হয়ে উঠেছে এক অপরূপ সৌন্দর্যের প্রতীক। কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি
বীরেন চন্দ্র বলেন,আমাদের সনাতন ধর্মের বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, এই দুর্গাপূজায় জাতি ধর্ম সব কিছু ভুলে গিয়ে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করে নেই। এবং ধর্ম যার যার আনন্দ সবার এই আমাদের কাম্য। মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল সরকার টিপু বলেন, এবারের দুর্গাপূজায় সরকারের নির্দেশনা অনুযায়ী, নিরাপত্তার জন্য আমরা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করেছি, স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি, পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে আনসার ভিডিপি মহিলা পুরুষ সহ কাউনিয়া থানার পুলিশ সদস্যরা, যাতে দুর্গাপূজা সহ আনন্দে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, করা নিরাপত্তার ব্যবস্থা করেছি। অন্য ধর্মাবলম্বীদের যেন কোন রকমের সমস্যা সৃষ্টি না হয় সেদিকেও আমাদের নজর রয়েছে। মায়ের আশীর্বাদে সকল অপশক্তিকে দূর করে, দুষ্টের বিনাশ ঘটাতে পারি এবং বাংলাদেশে সকল মানুষের জন্য শান্তি কামনা করি।
উত্তরের আলো
কাউনিয়ার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের শারদীয় দুর্গাৎসব আনন্দে মুখরিত ভক্তরা
