জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত স্কয়ার ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরেও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে স্কয়ার ল্যাবরেটরি স্কুলের পরিচালক মনিরুল ইসলামের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্কয়ার ল্যাবরেটরি স্কুলের সহকারি প্রধান শিক্ষক মদন চন্দ্র বর্মন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মনোরঞ্জন চন্দ্র, আরিফ শেখ, মাববুবার রহমান, প্রসেনজিৎ, সাংবাদিক জহির রায়হান, শিক্ষক শহিদুল ইসলাম জুয়েল প্রমুখ। উল্লেখ স্কয়ার ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর অর্জিত আয়ের একটি অংশ থেকে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করেন।
উত্তরের আলো
কাউনিয়ায় স্কয়ার ল্যাবরেটরি স্কুলের শীতবস্ত্র বিতরণ
