জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলার হলদী বাড়ী মুজিব নগর কেন্দ্রীয় কবর স্থানের সামনে আর-কে রোডে শনিবার রাত ১০ টার দিকে মোস্তাফিজার রহমান লিটু(৪৪) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার খোপাতি গ্রামের জামিল আনছারের পুত্র মোস্তাফিজার রহমান লিটু বাইসাইকেল যোগে হলদী বাড়ি রেলগেট বাজার থেকে শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে বাড়ি ফেরার সময় হলদী বাড়ি মুজিব নগর কেন্দ্রীয় কবর স্থানের নিকটে পৌঁছিলে অজ্ঞাত এক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায় । পুলিশের ফোন পেয়ে পরিবারের লোকজন ঘটনা স্থলে গিয়ে লিটুর লাশ শনাক্ত করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
উত্তরের আলো
কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
