উত্তরের আলো

কাউনিয়ায় শেখ রাসেল দিবস পালন

কাউনিয়ায় শেখ রাসেল দিবস পালন

কাউনিয়া উপজেলা প্রশাসন ও আইসিটি বিভাগের উদ্যোগে বুধবার দুপুরে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছাঃ সুমি বেগম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন,উপজেলা মৎস্য অফিসার মোছাঃ ফারজানা আক্তার,থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা সাঈদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফেরদৌসী আকতা, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ্ আল মামুন প্রমূখ।

আলোচনা সভার পূর্বে শেখ রাসেল প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র‍্যালি, জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের উদ্বোধন, শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শেয়ার: