উত্তরের আলো

কাউনিয়ায় মহিলা আওয়ামীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালন

কাউনিয়ায় মহিলা আওয়ামীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালন

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন গত শুত্রুবার দলীয় কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়।
জন্মদিন পালন উপলক্ষে উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনা পারভীন মুক্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা খাতুন, পাপড়ী রানী, মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবা রানী, সাধারণ সম্পাদক শামসুন নাহার রানী,উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য শাহনাজ পারভীন সাথী, বালাপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেতু রাণী, শহীদবাগ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রিয়সী রাণী প্রমুখ।
পরে শিশু ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়েছে।

শেয়ার: