উত্তরের আলো

কাউনিয়ায় দু’ মোটরসাইকেল চোর জনতার হাতে আটকঃ পাঁচটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

কাউনিয়ায় দু’ মোটরসাইকেল চোর জনতার হাতে আটকঃ পাঁচটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের বকুতলা বাজারে বুধবার রাতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে দু’ মোটরসাইকেল চোরকে জনতা হাতে ধরে ফেলে মোটরসাইকেল সহ পুলিশের হাতে সোপর্দ্দ করেছে। তাদের দেওয়া তথ্যে মতে বিভিন্ন এলাকা হতে চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের বকুল তলা বাজারে সোনাতন গ্রামের এবাদুর রহমান মাষ্টারের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী এস এম রব জুপিটার তার ব্যবহৃত হোন্ডা ব্র্যান্ডের দেড়শো সিসি লাল রঙের মোটর সাইকেল টি চায়ের দোকানের সামনে রেখে দোকানে চা খেতে প্রবেশ করে। এ সুযোগে সংবদ্ধ চোরের দল মোটরসাইকেল টি চুরি করে পালানোর সময় স্থানীয় এক ব্যাক্তি দেখে ফেলে তাদের পথরোধ করে চিৎকার শুরু করে। নিমিষেই লোকজন জড়ো হয়ে তাদের আটক করে। আটককৃত চোরেরা হলো গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বৈরী হরিণমারী গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ জয়নাল আবেদীন (২৫) অপর ব্যাক্তি লালমনিরহাট সদর উপজেলার স্মরমজানি খলাইঘাট গ্রামের মোঃ মতিউর রহমানের পুত্র মোঃ সাদিকুল ইসলাম (২৫)। তাদের কে আটক পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
থানা ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন আটককৃত চোরের দেওয়া তথ্যে গাইবান্ধার পলাশবাড়ী, রংপুরের পীরগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া পাঁচ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আরো চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার: