উত্তরের আলো

কাউনিয়ায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কাউনিয়ায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এনা ট্রান্সপোর্ট ।
গতবুধবার বিকেলে এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহর পক্ষে কাউনিয়া বালিকা বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, কাউনিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, এনা ট্রান্সপোর্ট এর ঢাকা গাবতলী সেকশনের জিএম আনিছুর রহমান শিল্পী, উত্তরবঙ্গের রোড ম্যানেজার সালেক খান, রংপুর জেলা ম্যানেজার গাজীপুর রহমান গাজী, যব মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসনা পারভীন মুক্তি, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম যুবলীগ নেতা ইউসুফ আলী রাঙ্গা, কাউনিয়া এনা পরিবহনের প্রতিনিধি আব্দুল হামিদ প্রমুখ।

শেয়ার: