উত্তরের আলো

উলিপুরে বজরা মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

উলিপুরে বজরা মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

উলিপুরে বজরা মহাবিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বজরা মহাবিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মোছাঃ লেবু বেগমের সভাপতিত্বে অধ্যক্ষ মোঃ মাজেদুল ইসলাম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লষ্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের উপপরিচালক মোঃ উমর ফারুক, সহকারী পরিচালক মোঃ আনোয়ার পারভেজ, জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃ তারিকুল ইসলাম প্রমূখ।

শেয়ার: