Category: সারাদেশ
-

কালীগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, ইমাম নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি (৬০) নামের এক মসজিদের ইমাম মারা গেছেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আবিজ উদ্দিন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেতগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বেতগাড়ী বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রংপুর শহরে প্রয়োজনীয় কাজ শেষে…
-

বিদ্যালয়ের আড়াই একর জমি দখল
লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দুই একর ৫৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বেদখলে । বিদ্যালয়ের পাশে বিভিন্ন মৌজায় ওই আবাদি জমি দখল করে রেখেছেন জমিদাতাদের উত্তরাধিকারীরা। উপজেলা প্রশাসনের সহায়তায় জমি উদ্ধারের চেষ্টা চালালেও তাতে সফল হয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বুড়িমারী হাসর উদ্দিন উচ্চবিদ্যালয়। এতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০ এবং শিক্ষক…
-

জোরপূর্বক ফসলী জমির মাটি বিক্রি, বাঁধা দেয়ায় হুমকি
মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড়পূর্বক ফসলী জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেয়ার প্রতিবাদ করায় প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন যাবৎ উপজেলার বাঘড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাঘড়া মৌজার ফসলী জমির মাটি জোড় পূর্বক কেটে বিক্রির অভিযোগ উঠে ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার আব্দুল আউয়াল খানের ছেলে কামাল খানের বিরুদ্ধে। এই ব্যাপারে জমির মালিক…
-

বগুড়ায় ময়লার স্তুপের পাশে পড়েছিল মরদেহ
বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে শহরের রেল স্টেশনের ময়লার ভাগাড়ের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৫০ বছর৷ তিনি ভবঘুরে এবং স্টেশনের আশেপাশেই থাকতেন বলে জানিয়েছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম আহমেদ। পুলিশের এই কর্মকর্তা জানান, ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির…
-

রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদত্যাগ
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আল ইমরান কিরন দলীয় পদ থেকে পদত্যাগ এবং দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন। ২৪ নভেম্বর সন্ধ্যায় তার নিজ ফেসবুক ওয়ালে পদত্যাগপত্রের কপি আপলোড করে স্ট্যাটাস দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন আল ইমরান কিরন। জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধা এবং নিজের শারীরিক…
-

ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ তিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী টোল প্লাজায় হঠাৎ যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা তিন যাত্রী আগুনে দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিক দগ্ধ যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় পদ্মাসেতু গামী ইসলাম পরিবহনের যাত্রীবাহী একটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন…
-

বিয়ের দাবিতে সাংবাদিকের বাড়িতে পরকীয়া প্রেমিকার অনশন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের দাবিতে তিন সন্তানের বাবা এনামুল কবীর মুন্নার বাড়িতে অনশন শুরু করেছেন এক সন্তানের জননী। উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের মুন্না নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গত ৫ বছর ধরে পরকীয়া করছিলেন বলে দাবি অনশনরত গৃহবধূর। আজ বৃহস্পতিবার সকাল থেকে মুন্ননার বাড়িতে অবস্থান নেন ওই গৃহবধূ। স্থানীয়রা জানান, ওই গৃহবধূ বিয়ের দাবিতে মুন্নার বাড়িতে…
-

রাণীশংকৈলে ট্রাক্টর উল্টে চালক নিহত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পকম্বা গ্রামের সামনে পাকা রাস্তায় বেলতলীতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় মহেন্দ্র ট্রাক্টর উল্টে গিয়ে তার ড্রাইভার মোজাফফর হোসেন (৫৫) ঘটনাস্থলেই নিহত হন।নিহত মোজাফফর ওই গ্রামের মোবারক আলীর পুত্র। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, এদিন পকম্বা গ্রামের বেলতলীতে পাকা রাস্তায় মহেন্দ্র ট্রাক্টরটি…
-

ভুয়া নিয়োগপত্রে অর্থ আত্মসাৎ
কুড়িগ্রামের চিলমারীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে। নিজের শেষ সম্বল পৈত্রিক জমি বিক্রি করে চাকুরীর জন্য দেয়া অসহায় ওই যুবক নিরুপায় হয়ে জীবিকা নির্বাহের তাগিদে গার্মেন্টস শ্রমিকের কাজ করে মানবেতর জীবন যাপন করছেন। চাকুরী কিংবা প্রদত্ত অর্থ আদায়ের জন্য বিভিন্ন জায়গায় আবেদন করে কোন প্রতিকার…
-

চিলমারীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক
কুড়িগ্রামের চিলমারীতে খেলার মার্বেল দেয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। এ ঘটনায় ভুক্তভুগী ওই শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেছুল ইসলাম। আটক যুবকের নাম শাহিনুর রহমান শাহিন (২০)। তিনি…