উত্তরের আলো

বগুড়ায় ময়লার স্তুপের পাশে পড়েছিল মরদেহ

বগুড়ায় ময়লার স্তুপের পাশে পড়েছিল মরদেহ

বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে শহরের রেল স্টেশনের ময়লার ভাগাড়ের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের আনুমানিক বয়স ৫০ বছর৷ তিনি ভবঘুরে এবং স্টেশনের আশেপাশেই থাকতেন বলে জানিয়েছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম আহমেদ।

পুলিশের এই কর্মকর্তা জানান, ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। স্থানীয়রা জানিয়েছে, নিহত ব্যক্তি স্টেশনের আশে পাশেই থাকতো। নেশা করতো এবং ভবঘুরে ছিলেন।

তিনি আরও জানান, স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে দাফনের ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

শেয়ার: