Author: এস এম রাফি
-

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান ঘনিয়ে আসছে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কারণ, এই মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো উচিত নয়। আজ শনিবার (১৩ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় তার নিজ বাসভবনে এক বৈঠকে তিনি…
-

আন্দোলন কখনো বৃথা যাবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপশক্তি আন্দোলনকে কিছুদিন বাধা দিয়ে রাখতে পারে। কিন্তু তার স্রোতকে আটকে রাখা যায় না। জনগণের আন্দোলন যদি আর্দশ, ন্যায় ও গণতন্ত্রের পক্ষের হয়, সেই আন্দোলন কখনো বৃথা যাবে না। এটাই হচ্ছে ইতিহাসের রেকর্ড। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের…
-

ফুলেল শুভেচ্ছা না জানানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন কেউ দায়িত্বে আসলেই কর্মকর্তা-কর্মচারী, সমিতি-ফোরামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা দেন। এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতাও সৃষ্টি হয়। এ ধারা চলতে থাকে দুই তিন মাস পর্যন্ত। এর ফলে কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নতুন সরকারের নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া…
-

ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় যুবক নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক যুবক মারাত্মক আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের নাম বিপুল মিয়া ওরফে বিপ্লব (২০)। সে বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া লক্ষীমোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত যুবক…
-

চলতি মাসে গেটওয়ের টাকা ফেরত দিতে শুরু করবে ইভ্যালি
দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি চলতি জানুয়ারি মাস থেকে গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে শুরু করবে। এছাড়া আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করা শুরু করবে। শনিবার বিকালে ইভ্যালির প্রধান কার্যালয় ধানমন্ডি থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে…
-

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা
নড়াইলে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে কৃষককে কুপিয়ে খুন। জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে কৃষক ওলিয়ার মোল্যাকে (৬০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে। নিহতের…
-

১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কালও থাকতে পারে ঘন কুয়াশা
রংপুর বিভাগের ৮ জেলাসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ কারণে দিনে ও রাতে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। শনিবার (১৩ জানুয়ারি) পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের…
-

মোল্লাবাড়ি বস্তির আগুন : ‘তদন্তে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা’ ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর এফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তির আগুন নাশকতা না দুর্ঘটনা সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হাবিবুর রহমান বলেন, এখনো আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের…
-

যারা নির্বাচন বর্জন করেছে, তারা নতুন করে ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হঠাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে। শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ…
-

টুঙ্গিপাড়ায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিজ বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অনানুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১২টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার…