Author: এস এম রাফি
-

প্রথম প্রথম আমাকে অনেকে ফিরিয়ে দিয়েছেন, ফাইল ছুড়ে মেরেছেন: স্বাস্থ্যমন্ত্রী
নিজের অতীত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা যদি সবাই সিনসিয়ারলি কাজ করি অসম্ভব কিছু না। বার্ন ইউনিট পাঁচ থেকে পাঁচশ বেডে নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি অনেকের কাছে গিয়েছি, প্রথম প্রথম আমাকে অনেকে ফিরিয়ে দিয়েছেন। ফাইল ছুড়ে মেরেছেন, এ রকম ঘটনাও আছে। কিন্তু আমি ধৈর্য…
-

বিএনপি নিয়ে চিন্তা করছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নতুন সরকার তাদের নিয়ে কোনো চিন্তা করছে না। আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে আজ প্রথম অফিস করেন তিনি। বিএনপির দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে চিন্তা নেই। তারা দেশকে বিব্রতকর…
-

‘২৩ সালে সড়ক দূর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানী
বিদায়ী ২০২৩ সালে সারা দেশে ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছেন ১০ হাজার ৩৭২ জন। এছাড়া এক বছরে রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত এবং ৪৭৫ জন আহত হয়েছেন। নৌপথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত, ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ রয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) ঢাকা…
-

যৌন হয়রানির মামলায় রাবি চিকিৎসকের জামিন বাতিল, হাজতে পাঠানোর নির্দেশ
যৌন হয়রানির মামলায় অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক রাজু আহমেদের আগাম জামিন বাতিল করে দিয়ে তাকে হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে রোববার (১৪ জানুয়ারি) নারী ও শিশু ট্রাইবুনাল-১ এর বিচারক এমদাদুল হক রিপন এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজশাহী বিভাগের…
-

রাণীশংকৈলে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ
হিমালয়ের কাছাকাছি অবস্থিত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ার ছোবলে স্বাভাবিক চলাফেরায় বেশ দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের । রোববার (১৪ জানুয়ারি) রাণীশংকৈল পৌর শহরসহ সমগ্র উপজেলায় এমন চিত্র দেখা গেছে। তাপ মাত্রা নেমে এসেছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। যা…
-

শ্রীবরদীতে তীব্র শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত
তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত ভারতের মেঘালয় ঘেঁষা সীমান্তবর্তী জেলা শেরপুরের বিভিন্ন অঞ্চল। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পরছে চারদিক। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রোববার (১৪ জানুয়ারি) শ্রীবরদী উপজেলায় দুপুর পর্যন্ত তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। জানা যায়, সন্ধ্যার পরপরই ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে এলাকা। সামান্য দূরের বস্তুকে…
-

বিদেশী চাপ আছে, মোকাবিলা করার সক্ষমতা রাখি: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাপ বিদেশ থেকে আছে। দেশে তো আছেই। তবে আমরা সব চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমাদের শক্তি জনগণ। জনগণ সঙ্গে থাকলে কোনো চাপই মোকাবিলা করা অসম্ভব নয়। নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে অফিসের…
-

কাউনিয়ায় বেকারত্ব ঘোচাতে শিক্ষিত বেকার যুবক মোস্তফা কামালের বিভিন্ন ফসলের চাষাবাদ
কাউনিয়া উপজেলার শিক্ষিত বেকার যুবক আবু হেনা মোস্তফা কামাল বেকারত্ব ঘোচাতে সরিষা, আলু, মরিচ,করলা সহ নানা ধরনের ফসল চাষাবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। তার পৈতৃক ৮ দোন জমিতে সরিষা চাষ করেছেন। সেখানে দোন প্রতি খরচ হয়েছে ১৬শ’ টাকা ৮ দোনে মোট খরচ হয়েছে ১৩ হাজার টাকা। তিনি আশা করছেন ৫০ হাজার টাকা তার আয়…
-

আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই: প্রধানমন্ত্রী
আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, আমেরিকার গোয়েন্দার সাক্ষীতেই কিন্তু তারেক জিয়ার সাজা হয়েছে। তবে এদের (আমেরিকার) লজ্জা নেই। এরা একজনকে এমন করবে, আবার কখন কাকে পছন্দ করে নিয়ে আসে (ক্ষমতায়) তার ঠিক নেই। শনিবার (১৩ জানুয়ারি)…
-

ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম পপিকে বিজয়ী ঘোষণা
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট। শনিবার (১৩ জানুয়ারি) গৌরীপুর আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকাল ৪টা…