Author: এস এম রাফি
-

অবশেষে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষক বদলি
অনেক ঘটনা-রটনার মধ্য দিয়ে অবশেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি করা হয়েছে। গত সোমবার ১৮ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ওই ৪ শিক্ষককে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়। আগামি ২১ মার্চের মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা…
-

সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত
সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সোমবার ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ দবীর উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন,…
-

ড. ইউনূসের সাজা চলবে,বিদেশ যেতে নিতে হবে অনুমতি
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসসহ চারজনের ছয় মাসের সাজা চলবে। একই সঙ্গে তারা বিদেশ যেতে চাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে। সোমবার (১৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ড. ইউনূসের…
-

বঙ্গবন্ধু ভাবতেই পারেননি বাঙালিরা তাকে হত্যা করবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর একটা বিশ্বাস সবসময় ছিল যে বাঙালিরা তাকে কখনো মারবে না। অনেকেই তাকে সাবধান করেছেন। কিন্তু তিনি বিশ্বাস করেননি। বলেছেন, ‘না ওরা তো আমার ছেলের মতো। আমাকে কেন মারবে।’ বঙ্গবন্ধু বাঙালি জাতিকে এতো গভীরভাবে ভালোবেসেছিলেন যে, এ দেশের কোনো মানুষ তার গায়ে হাত দেবে, তাকে হত্যা করবে তিনি ভাবতে পারেননি। কিন্তু…
-

রিশাদ ঝড়ে সিরিজ বাংলাদেশের
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে লঙ্কানদের বিপক্ষে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। সোমবার (১৮ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চার উইকেট এবং ৫৮…
-

এ্যাড. যুথীর জামিন শুনানী নিতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারামারি এবং ভাঙচুরের ঘটনার পর হত্যাচেষ্টার মামলায় অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর আগাম জামিন আবেদনের ওপর শুনানি নিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সোমবার (১৮ মার্চ) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অপারগতা প্রকাশ করেন।আইনজীবী যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।…
-

কাউনিয়া উপজেলা ছাত্র সমাজের সভাপতি একমাস ধরে নিখোঁজ!
কাউনিয়া উপজেলা ছাত্র সমাজের সভাপতি ও বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া গ্রামের সোলাইমান আলীর পুত্র ঈশা সিদ্দিক নুপুর (৩৬) এক মাস আট দিন ধরে নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ছাত্র সমাজ নেতার স্ত্রী সাজিজনা আক্তার জানান,তার স্বামী ঈশা সিদ্দিক নুপুর গের্দ্দবালাপাড়া গ্রাম থেকে ১১ ফেব্রুয়ারী সকালে উপজেলা সদরে যাওয়ার কথা…
-

হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে শেষ কৃষকের বসতভিটা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের বসতভিটা। আগুনে নগদ টাকা ও ঘরের আসবাবও পুড়েছে বলে জানা গেছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার ধুলিয়া গ্রামের কৃষক ওমর ফারুকের বসতভিটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ওমর ফারুক ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়দের অভিযোগ ফোন দিলেও রিসিভ করেননি…
-

সোমালি জলদস্যুদের ছিনতাইকৃত জাহাজ রুয়েনের ‘গতিরোধ’ করলো ভারতীয় বাহিনী
সোমালি জলদস্যুদের একটি জাহাজ ঘেরাও করে তাদের আত্মসর্পণ করতে বলেছে ভারতীয় নৌবাহিনী। ঘেরাও করা জাহাজটি একসময় ছিনতাই করেছিল জলদস্যুরা। এটির নাম এমভি রুয়েন। শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। মুখপাত্র বলেছেন, জলদস্যুরা গত ১৪ ডিসেম্বর মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন কার্গো জাহাজটি ছিনতাই করেছিল। তারা শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনীর জাহাজে গুলি চালায়। ছিনতাই করা…
-

বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় সরকার : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পরে ডামি সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে। আবারও তারা টার্গেট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারকে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বা কবজায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলক ধাঁধায় শুরু করেছে বানোয়াট প্রোপাগান্ডা। তারেক রহমানের সফল নেতৃত্বের যে তরঙ্গ সারাদেশব্যাপী গণতন্ত্রকামী মানুষকে আন্দোলিত করেছে…