Author: এস এম রাফি
-

মডেল উপজেলা গড়ার লক্ষ্য নির্বাচনী প্রচার-প্রচারণায় ভাইস চেয়ারম্যান স্মৃতি
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আলাপ-আলোচনা, সভা ও গণসংযোগ নিয়ে সরগম হয়ে উঠেছে রৌমারী উপজেলা। উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও নারী উন্নয়ন ফোরামের পূনরায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা আকতার স্মৃতি। তিনি গত ২০১৯ সালে উপজেলা আ‘লীগের দলীয় সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে…
-

আম্বানির ছেলের বউ প্রেম করতেন যার সঙ্গে
সম্প্রতি ভারতের গুজরাটের জামনগরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল নীতা আম্বানি ও মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড, দক্ষিণী ও হলিউডের সেলিব্রিটিরা। সেই সঙ্গে হাজির হয়েছিলেন নন্ত আম্বানির হবু স্ত্রী রাধিকার প্রাক্তন প্রেমিকও। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাধিকার প্রাক্তন প্রেমিকের নাম রোহন আগরওয়াল। ২০১৩ পর্যন্ত রোহনের…
-

এমভি আবদুল্লাহর কাছে ইইউর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার
এমভি আবদুল্লাহর অদূরেই ইইউএনএভিএফওআর এর যুদ্ধজাহাজটিকে অবস্থান করতে দেখা গেছে। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর কাছেই ইইউএনএভিএফওআর আটলান্টা অপারেশনের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সংস্থাটি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইইউ নেভাল ফোর্স এই তথ্য জানায়। এক্স পোস্টে ইইউএনএভিএফওআর বলেছে, ২০২৩…
-

রাবিতে পথশিশুদের মাঝে নতুন পোশাক ও উপহার বিতরণ
সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে শতাধিক পথশিশুদের মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করলো ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিভাগ। শুক্রবার (২২ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্স ভবনে পথশিশুদের মাঝে এ নতুন পোশাক তুলে দেন ইউনিস্যাবের প্রধান উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন।…
-

গণহত্যা দিবস: সোমবার রাত ১১টায় সারাদেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সোমবার (২৫ মার্চ) জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ওইদিন রাত ১১টা থেকে রাত ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। শনিবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে…
-

ঈদে বাজারে আসছে নতুন টাকার নোট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মত এবারও বাংলাদেশ ব্যাংক টাকার নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, আগ্রহী জনসাধারণ ৩১ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক বুধবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয়…
-

বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া, মুক্তির মেয়াদ বাড়ছে ৬ মাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ছে। তবে চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (২০ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় উপধারা ১ এ যে আবেদন ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে।…
-

ঢাবিতে রমজানের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রমজানের আলোচনা সম্পর্কিত অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এ সম্পর্কিত কোনো অনুষ্ঠানের অনুমতি না দিতে হলের প্রভোস্ট, অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দিয়েছে প্রক্টর অফিস। বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, কিছু রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তি ঢাকা…
-

ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৫৫৫ প্রাণ
সারাদেশে গত ফেব্রুয়ারিতে ৫০৩টি সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ হাজার ৩১ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার সংবাদের ভিত্তিতে এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে তারা। সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,…
-

মালিবাগে রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
রাজধানীর মালিবাগের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন—আব্দুল হান্নান (৪০), মো. সবুজ (২৪), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস (১৮)। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে মালিবাগ মোড়ের শাহজালাল রেস্তোরাঁয় এ অগ্নিদুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আব্দুল হান্নান ছাড়া বাকিরা হোটেলটির কর্মচারী বলে জানা গেছে। দগ্ধ সবুজ, মারুফ ও জুলহাসকে উদ্ধার…