Author: HM Mehahi
-

কুড়িগ্রামের ৯ কলেজে কেউ পাস করেনি
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় ৯টি কলেজের কেউই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ হলেও কুড়িগ্রামের ৯টি কলেজ শতভাগ ফেল করেছে। গত বছর (২০২৪) এ জেলায় শতভাগ ফেল…
-

কুড়িগ্রামের চরাঞ্চলে কাশফুলের নরম ছোঁয়ায় দর্শনার্থীদের ভিড়
গ্রীষ্মের প্রখর তাপ ও বর্ষার অবিরাম বৃষ্টি শেষে শরৎ এসেছে স্নিগ্ধ রূপে। আর এই ঋতুর আগমনী বার্তা নিয়ে কুড়িগ্রামের চরাঞ্চলে দিগন্তজোড়া কাশফুলের শুভ্র সমারোহ মন কেড়েছে দর্শনার্থীদের। ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ কুড়িগ্রামের ১৬টি নদীর অববাহিকার প্রায় চার থেকে পাঁচ শতাধিক চর-দ্বীপচরে ফুটেছে কাশফুল। এসব চরে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে…
-

রাকসু নির্বাচন: নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছাত্রশিবিরের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিএস পদপ্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। তিনি অভিযোগ করেন, নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহারের…
-

মুছে যাচ্ছে অমোচনীয় কালি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অভিযোগ উঠেছে সামান্য ঘষাতেই উঠে যাচ্ছে ভোট প্রদানের পর ভোটারদের হাতের আঙুলে দেয়া কালির দাগ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় রাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোট প্রদানের পর ভোটারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করলে অনেকই অভিযোগ করেন উঠে যাচ্ছে ভোট প্রদানের পর ভোটারদের হাতের আঙুলে দেয়া কালির…
-

রাকসু নির্বাচন শুরু ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সকাল সকাল বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপন করা…
-

উলিপুরে ৬১৪ বস্তা নকল টিএসপি সার ধ্বংস
কুড়িগ্রামের উলিপুরে ৬১৪ বস্তা নকল টিএসপি সার পৌরসভার ময়লা ড্যামপিং স্টেশনের গর্তে পুতে ফেলে ধ্বংস করা হয়েছে । উলিপুর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ইতোপূর্বে মোবাইল কোর্টে জব্দকৃত এসব নকল টিএসপি সার ধ্বংস করার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত…
-

রাত পোহালেই রাকসু নির্বাচন,শেষ হবে প্রতীক্ষার প্রহর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দীর্ঘ প্রায় তিন দশকের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। রাতের অন্ধকার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাবির ইতিহাসের পাতায় যুক্ত হবে নতুন এক অধ্যায়—রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। নানা জটিলতা ও সংশয় শেষে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এই নির্বাচনের সূচনা হয় ২৮ জুলাই ২০২৫ সালে, নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য…
-

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগিদের হেনস্থাকারী দালাল চক্রের ৫ জন গ্রেফতার
কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগিদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), মোঃ নুর হোসেন, মোঃ রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০) ও সরদারপাড়া এলাকার…
-

রাকসু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ শেষ; নির্বাচন কাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সবশেষ প্রেস ব্রিফিং করেছেন প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম। আজ বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “রাকসু নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ…
-

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহিত চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপি দাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপি দাস ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিন্টু দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে…