উত্তরের আলো

‎ ‎রাবিতে চালু হলো পরিবেশবান্ধব ইলেকট্রনিক গাড়ি

‎ ‎রাবিতে চালু হলো পরিবেশবান্ধব ইলেকট্রনিক গাড়ি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের  ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক কার (ই-কার) গাড়ি চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।
‎
আজ, ‎বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন সামনে থেকে রুয়া সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এবং উপাচার্য অধ‍্যাপক সালাহ্ হাসান নকীব ৫টি ইলেকট্রিক গাড়ি উদ্বোধন করেন।
‎
এসময় ‎মাওলানা রফিকুল ইসলাম খান বলেন- ” দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে এখানে রুয়ার আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের রুয়ার কমিটিগুলো এড‌আফ পদ্ধতিতে গঠিত হয়েছে। আর আমরা জানি যে এই ধরনের কমিটি দ্বারা কখনো সংস্কার কার্য সম্পূর্ণ করা সম্ভব নয়। আমাদের নির্বাচিত প্রতিনিধিদের একটি সংস্কার হলো এই ই-কার। যা শিক্ষার্থীদের যাতায়াতে কষ্ট অনেকটা লাঘব করবে।”
‎
‎তিনি আর‌ও বলেন-” তারা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করার জন্য‌ও কাজ করছে এবং রুয়া সর্বদাই রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের উন্নয়নের স্বার্থে কাজ করবে বলেও জানান।”
‎
‎উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন- ” অনেক চরাই-উতরায় শেষে আমরা একটি রুয়া পেয়েছি। যারা শুধু ই-কার নয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করেছে। তাদের পরিবেশ বান্ধব কাজ অব্যাহত রয়েছে। ”
‎
‎তিনি আর‌ও বলেন – ” এটা তো মাত্র শুরু। আমরা আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন যে স্থানে দেখতে চেয়েছি তা এই অ্যাসোসিয়েশনের সময়ে দেখতে পারবো। তারা দেশের একটি আদর্শ এলামনাই অ্যাসোসিয়েশন হিসাবে নিজেদেরকে প্রমাণ করবে।”

এসময় উপ উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন), অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা), বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং রাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ই – কার সার্ভিসে দুই শিফটে চালু থাকবে। ১ম শিফটে সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এবং ২য় শিফটে বিকাল ৫ টা থেকে ৯ টা পর্যন্ত।  দুই শিফট মিলিয়ে মোট ১১টা রুটে চলবে এই ইলেকট্রনিক কার বা ই- কার। প্রতিবার শিক্ষার্থীদের  ব্যবহারের জন্য ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

শেয়ার: