Author: HM Mehahi
-

গত এক মাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৭০ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে রংপুর রিজিয়নের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে…
-

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিল বিএসএফ
ফাইল ছবি কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পারাপারের সময় গুলি ছুড়ে মিস্টার আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর পিলার এলাকার কাছ থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটক মিস্টার আলী…
-

খাদ্য গুদামে লুটপাটের অভিযোগ, কুড়িগ্রামে দুদকের অভিযান
কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুনীর্তি দমন কমিশন (দুদক)। রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর জেলা খাদ্যগুদামের ৮ টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল না পাওয়ার অভিযোগ দুদক কর্মকর্তার। দুদক সুত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের…
-

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ময়ূরটি…
-

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক, কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. ইনজামামুল আলম ইনজাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র…
-

অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট কর্তৃপক্ষ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘাট কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘাট এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ভুক্তভোগী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী আমিনুল ইসলাম জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। তিনি বলেন,…
-

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার নতুন কমিটি গঠন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফিরোজ আহমেদ, সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম আশিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আবু মূসা আকন্দ পুনরায় (দ্বিতীয়বারের মতো) দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট থেকে রৌমারী উপজেলার জামিয়া কারিমিয়া সিরাজিয়া…
-

কুড়িগ্রামে প্রাথিমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিভাইসসহ আটক-১২ জন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের বাসায় অভিযান চালিয়ে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইসহ তাদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজনের বাড়ী মাদারীপুর জেলায়, একজনের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ও বাকী…
-

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৬
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামসহ নকল সরবরাহকারী চক্রের ৬ সদস্যকে ডিভাইসসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, আটক মিনারুল ইসলাম নাগেশ্বরী…
-

সীমান্তে সাফল্য,পুরস্কৃত নায়েক কাউছার
চোরাচালান দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর ব্যাটালিয়ন (৩৫-বিজিবি)-এর নায়েক মো. কাউছার মিয়া প্রথম স্থান অর্জন করেছেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ২০২৫ সালে বিপুল পরিমাণ চোরাচালান সামগ্রী আটক করতে সক্ষম হওয়ায় বুধবার বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক কর্তৃক তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। বিজিবি…