Author: HM Mehahi
-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যে নির্দেশনা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক…
-

স্ত্রীর পরকীয়া প্রেমিককে স্বামীর ছুরিকাঘাত
কুড়িগ্রামের চিলমারীতে স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষে যুবকের স্ত্রী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার থানাহাট ইউনিয়নের জুম্মাপাড়া…
-

২৮ কুড়িগ্রাম-৪ আসনে স্বামীর আপিলে স্ত্রীর প্রার্থিতা বাতিল
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেএম ফজলুল মন্ডলের আপিলের পর তার স্ত্রী, বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে…
-

সিলেটে ১৪ দফা দাবিতে মাঠে বিএমএসএফ, দুইদিনব্যাপী কর্মসূচি শুরু
পূণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর দুইদিনব্যাপী কর্মসূচির সূচনা হয়েছে। বুধবার সকালে শহীদ সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ১০টায় হযরত শাহজালাল শাহ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে জিয়ারত ও দোয়া-মোনাজাত শেষে শোভাযাত্রা ও সাংবাদিকদের মিলনমেলা উৎসবের উদ্বোধন করেন বিএমএসএফ-এর প্রতিষ্ঠাতা…
-

তথ্য গোপনের অভিযোগে কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত শুনানি আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, জামায়াত প্রার্থী মুস্তাফিজুর…
-

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। তিনি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর ধরলার পাড়ের মহিরউদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়ন বিএনপির সদস্য। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম…
-

যশোর-৪:ঋণ খেলাপির দায়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ঋণ খেলাপির অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি.এস.আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেয়। এর আগে, গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানকে ঢাকা ব্যাংকের পাঠানো এক চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে…
-

চিলমারীতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ ঘোষণা
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ফুল মিয়া আনুষ্ঠানিকভাবে দলীয় সকল পদ-পদবী ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার অষ্টমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও…
-

ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী বড় ভাই নিহত,ছোট ভাই আহত
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটিবাহী ট্রলির চাপায় কাবিল হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী বড় ভাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার ছোট ভাই হাতেম আলী (৩২) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কাবিল হোসেন ও আহত হাতেম আলী সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের নজির হোসেনের ছেলে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ…
-

কুড়িগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী নিখোঁজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমালেও সকালে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি বানিয়ারভিটা গ্রামে। স্থানীয়দের বরাতে জানা যায়, বাবুল ও তার স্ত্রী মহিমা রোববার রাতে একই ঘরে ঘুমাতে যান। কিন্তু সোমবার (১২ জানুয়ারি) সকালে মহিমাকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে…