উত্তরের আলো

পত্নীতলায় বিদ্যুৎ স্পর্শে এক ব্যক্তির মৃত্যু

পত্নীতলায় বিদ্যুৎ স্পর্শে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎ স্পর্শে ইউসুফ আলী (৪২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ভ্যানে চার্জার লাগানোর সময় উপজেলার শীতলমাঠ গ্রামে এ দুর্ঘটনায় আহত হন। পরে প্রতিবেশিরা উদ্ধার করে সাপাহার উপজেলা সরকারি হাসপাতালে নেয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইউসুফ আলী শীতল গ্রামের বাসিন্দা ও তাঁর বাবার নাম মৃত আলতাফ হোসেন।

শেয়ার: