উত্তরের আলো

রৌমারীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

রৌমারীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

সারা দেশের ন্যায় রৌমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার(০৫ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কাদের সরকার চেয়ারম্যান বন্দবেড় ইউনিয়ন পরিষদ, রৌমারী উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক নজরুল ইসলাম চেয়ারম্যান শৌলমারী ইউনিয়ন পরিষদ,রৌমারী উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুনর রশিদ।পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা স্মৃতিচারণ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি,ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, রৌমারী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহের আলী,মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সহ প্রমূখ।এসময় বক্তারা শেখ কামালের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা এবং স্মৃতিচারণ করেন।

শেয়ার: