উত্তরের আলো

অতিরিক্ত আইজিপি হলেন ৩ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন ৩ কর্মকর্তা

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন তিন কর্মকর্তা।

২ আগস্ট, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক (উপ-পুলিশ মহাপরিদর্শক) সেলিম মো. জাহাংগীর, ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য এবং টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র পাঠাবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেয়ার: