উত্তরের আলো

রাজিবপুরে সাবেক স্ত্রীর করা মামলায় বিদ্যুৎ সরকার গ্রেপ্তার

রাজিবপুরে সাবেক স্ত্রীর করা মামলায় বিদ্যুৎ সরকার গ্রেপ্তার

রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:কুড়িগ্রামের রাজিবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়ামারী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার সুমা আক্তারের সঙ্গে বিদ্যুৎ সরকারের বিয়ে হয়েছিল। তাঁদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, সুমা আক্তারকে গোপনে তালাক দেওয়ার বিষয়টি আড়াল করে তাঁর সঙ্গে সংসার চালিয়ে যান বিদ্যুৎ সরকার। এদিকে, তালাকের বিষয়টি গোপন রেখে তিনি ঢাকায় জুঁই নামের আরেক নারীকে বিয়ে করেছেন বলেও জানা গেছে।

পরে গোপনে তালাক দেওয়ার বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তাঁর সাবেক স্ত্রী সুমা আক্তার।

গ্রেপ্তার বিদ্যুৎ সরকার (৩০) রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার: