অপরাধ

কুড়িগ্রামে গাঁজাসহ কিশোর কিশোরী আটক

  কুড়িগ্রাম প্রতিনিধি: ১১ জুন ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই কিশোর কিশোরী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ নাদিরা খাতুন (১৪) ও তার সৎ ভাই পায়েলকে (২০) আটক করা হয়।

আটক নাদিরা খাতুন বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে। তার সঙ্গে থাকা সৎ ভাই পায়েলকেও একই ঘটনায় আটক করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।