সারাদেশ

চিলমারীতে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  HM Mehahi ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চিলমারী উপজেলা শাখার উদ্বোগে দলটির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৮ ফেব্রুয়ারী) চিলমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।

এসময় জাতীয়তাবাদী তাঁতী দলের উপজেলা সিরাজুল ইসলাম আপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বারী সরকার ও সদস্য সচিব অধ্যাপক আবু হানিফা।

এছাড়াও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজা সহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা।