কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোগ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ আবু রায়হান এর হাতে অক্সিজেন কনন্সেন্ট্রেটরটি তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংযোগ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা টিমে সদস্যরা নুরআলম নাহিদ,শামিম সরকার,সীমান্ত,সিয়াম,রুনা,মোসলেমা,নাসরিন,সিমা প্রমুখ। মানুষের জন্যে মানুষের পাশে স্লোগান কে সামনে রেখে ২৭-০৩-২০২০ সাল থেকে সংযোগ ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় নিয়োজিত। আজ সংযোগ ফাউন্ডেশন এর ৫ বছর পূর্ণহলো।
উল্লেখ্য, ইতোপূর্বে সংযোগ । সংযোগ ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কনন্সেন্ট্রেটর মেশিন উপহার দেয়া হয়েছে।
