উত্তরের আলো

কাউনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কাউনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 রংপুরের কাউনিয়ায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
রবিবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের  পাঞ্জরভাঙ্গা ও গদাই এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন  জীবিকা উন্নয়ন কেন্দ্র তিস্তা  কো- অর্ডিনেটর মাসুম মিয়া, ফিল্ড অফিসার মিজানুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম জহির রায়হান ,পাশে আছি সামাজিক  সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

এ সময় প্রতিটি পরিবারের এক মাসের জন্য  চাল, ডাল, তেল, আলু,সাবান পিঁয়াজ ও শুকনা খাবার  বিতরণ করা হয়।

শেয়ার: