কুড়িগ্রামের চিলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় থানাহাট বাজার-সবুজ পাড়া সড়কে এ কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া।
উদ্বোধনের সময় পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা শাখার সদস্য সচিব হাফিজুর রহমান ঝন্টু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আন্দোলনের সভাপতি মাওলানা মনিরুজ্জামান ।
এতে বক্তব্য বিশেষ অতিথি হিসেবে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, উপজেলা শাখার যুব আন্দোলনের সভাপতি হোসাইন আলী আবীদ ,বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার সদর বজলুর রহমান, উপজেলা শাখা আন্দোলনের সহকারী আহ্বায়ক হাফেজ মজিবুর রহমান, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি নাজমুল নাহিদ প্রমুখ।
