উত্তরের আলো

চিলমারীতে শিশু সুরক্ষা আইন ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চিলমারীতে শিশু সুরক্ষা আইন ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে কিন্ডারনট হিলফে (কেএনএইচ) – জার্মানীর আর্থিক সহযোগিতায় প্রত্যাশা প্রজেক্টের আয়োজনে শিশু সুরক্ষা আইন ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে প্রত্যাশা প্রজেক্ট অফিসের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন,ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ, ঢাকার মিল ম্যানেজার জেমস লিটন হালদার। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশা প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক রাজ কুমার মণ্ডল, প্রজেক্ট অফিসার আব্দুল মালেক সরকার।

কর্মশালায় পুলিশ প্রশাসন, সমাজ সেবার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতা, শিক্ষক, কাজী, ধর্মীয় নেতা এবং সিএলএ সংগঠনের নারী নেতৃরা অংশগ্রহণ করেন।

শেয়ার: