উত্তরের আলো

এ্যাড. যুথীর জামিন শুনানী নিতে হাইকোর্টের অপারগতা প্রকাশ

এ্যাড. যুথীর জামিন শুনানী নিতে হাইকোর্টের অপারগতা প্রকাশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারামারি এবং ভাঙচুরের ঘটনার পর হত্যাচেষ্টার মামলায় অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর আগাম জামিন আবেদনের ওপর শুনানি নিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

সোমবার (১৮ মার্চ) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অপারগতা প্রকাশ করেন।আইনজীবী যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।

গত ১৪ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন নাহিদ সুলতানা যুথী। একই মামলার আসামি অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা) জামিন আবেদন করেছেন।

ড. ইউনূসের দণ্ড স্থগিতের আদেশ বাতিল
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারি, ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে মামলা করেন।

মামলায় অ্যাডভোকেট যুথীকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়।

এরপর এই মামলায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ৬ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। কাজল বর্তমানে কারাগারে আছেন ।

শেয়ার: