উত্তরের আলো

ঝিনাইদহে জয়বাংলা ঐক্য পরিষদ এর জেলা শাখার কমিটি প্রদান

ঝিনাইদহে জয়বাংলা ঐক্য পরিষদ এর জেলা শাখার কমিটি প্রদান

জয়বাংলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির জরুরী সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহে আজ নতুন কমিটি প্রদান করা হয়েছে।বঙ্গবন্ধুর আর্দশকে বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে এ সংগঠনটি এক বিস্তার ভূমিকা রাখবে বলে দেশে প্রতিটি জেলায় এ কমিটি প্রদান করা করে আসছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
জানা যায় বিগতদিন কোনো কার্যক্রম না থাকায় পূর্বের কমিটি বিলুপ্ত করে এবছরের জন্য নতুন কমিটি গঠন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।সদ্যঘোষিত কমিটি জয়বাংলা ঐক্য পরিষদে ইবনে সাইদকে সহ-সভাপতি রেখে সভাপতি করা হয় শেখ কামালকে।এদিকে কমিটিতে সাধারণ সম্পাদক করা হয় মোঃ জাহাঙ্গীর আলমকে যার সাথে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ইকরামুল হক ও রিয়াজ শেখ।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আছেন তিনজন যারা হলেন-জুবায়ের হোসেন খোকন,মিারাজ শেখ ও রাব্বুল শেখ।একই সাথে কমিটিতে দপ্তর সম্পাদক শিবালী রহমান ও প্রচার সম্পাদক ইমতিয়াজ আবরার।
এ জেলার মানুষকে সেবা করার পাশাপাশি জেলার মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাশকে তুলে ধরার জন্যে এ কমিটি সব সময় কাজ করে যাবে বলে জানান সদ্য নির্বাচিত সভাপতি শেখ কামাল।

শেয়ার: