উত্তরের আলো

নৌকায় ভোট দেয়ার আহবান রহিমুজ্জামান সুমনের

নৌকায় ভোট দেয়ার আহবান রহিমুজ্জামান সুমনের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম রহিমুজ্জামান সুমন। 

সর্বস্তরের জনগণকে নৌকা প্রতিকে ভোট প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে অনুরোধ জানান তিনি।

সুমন জানান, চিলমারীতে নৌকার গণজোয়ার তো ছিলই। নির্বাচনী সমাবেশের পর মানুষের উৎসাহ উদ্দীপনা আরও বেড়েছে। সবাই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। সব জায়গা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি নৌকার পক্ষে। ইনশাআল্লাহ ৭ তারিখে তারা স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দেবেন।

শেয়ার: