উত্তরের আলো

সুন্দরগঞ্জে ৪’শ মাদরাসা শিক্ষার্থীকে শীতবস্ত্র প্রদান

সুন্দরগঞ্জে ৪’শ মাদরাসা শিক্ষার্থীকে শীতবস্ত্র প্রদান

সুন্দরগঞ্জে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার উপজেলার নাজিমাবাদ আলিম মাদরাসায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডলের উদ্যোগে প্রায় ৪০০ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে আব্দুল মতিন বলেন, দারিদ্রপীড়িত এই অঞ্চলের শিক্ষার্থীরা যাতে নির্বিঘেœ লেখাপড়া করতে পারে সেজন্যই বিশেষভাবে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হক, উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, ইঞ্জিনিয়ান(অব.) হায়দার আলী মন্ডল, মুক্তিযোদ্ধা রবেদ আলী, মাদরাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার: