উত্তরের আলো

গণজাগরণের নাট্যোৎসবে কুড়িগ্রামে পথনাটক “ঢিল ছোঁড়া” মঞ্চস্থ

গণজাগরণের নাট্যোৎসবে কুড়িগ্রামে পথনাটক “ঢিল ছোঁড়া” মঞ্চস্থ

গণজাগরণের শিল্প আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামে পথনাটক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিল্প কলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম শহরের ৩টি স্পটে পথনাটক “ঢিল ছোঁড়া” মঞ্চায়ন করে।

শনিবার সন্ধ্যায় শহরের চর হরিকেশ, মাঝিপাড়া ও দক্ষিণ পাড়া মন্দির চত্বরে নাটকটি মঞ্চস্থ করা হয়। দূর্নীতি বিরোধী সচেতনতামূলক এ নাটকটি পরিবেশনের আগে বক্তব্য রাখেন- প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, সাবেক সভাপতি দুলাল বোস, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সহ-সভাপতি আশিষ বক্সী প্রমূখ।

নাট্যকার আজিজুল হক বাবু রচিত ও সারোয়ার হোসেন সঞ্জু নির্দেশিত পথনাটকে অভিনয় করে- সারোয়ার হোসেন সঞ্জু, বিপ্লব তরফদার, মৌসুমী রহমান বুবলি, পার্থ প্রতিম চক্রবতী, এনামুল হক, মোখলেসুর রহমান মুকুল প্রমুখ। আবহ সংগীতে অংশ নেয় লিটন দাস ও দিবাকর বোস দিগন্ত। ৩টি স্পটে পথনাটকটি বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা উপভোগ করে।

শেয়ার: